গোপালপুরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের সমাবেশ


মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক সমাবেশ আজ মঙ্গলবার সূতিভিএম মডেল সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন।
বক্তব্য রাখেন নারায়নগঞ্জ- ০২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মাগুরা- ০১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, টাঙ্গাইল-০২ আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন হরতাল অবরোধের নামে বিএনপি ও জামায়াত দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস, জালাও পোড়াও, নৈরাজ্য এবং খুনখারাপি শুরু করেছে। সরকার গনতন্ত্র তথা নির্বাচন কার্যক্রমকে যেমন এগিয়ে নিয়ে যাবে তেমনি এ সব অপশক্তিকে শক্ত হাতে দমন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বচ্ছ ও অংশগ্রহনমূলক নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





