ব্যাগপত্র টেনে শখ মেটাচ্ছেন লঞ্চঘাটের শিশুরা


ইয়ামিন হোসেন: যে বয়সে বাবা মায়ের আদর, স্নেহ আর ভালোবাসায় বড় হওয়ার কথা। সেই বয়সে নিজের সাথে সংগ্রাম করে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছেন এ চার শিশু। কোথায় ঘুম, কোথায় বিশ্রাম, কোথায় গোসল এ নিয়ে কোন টেনশন নাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই সংগ্রামী জীবন শুরু হয় এ শিশুদের। একই বয়সের কেউ যায় স্কুলে আর এ শিশুরা যায় লঞ্চঘাটে। লঞ্চের যাত্রীদের ব্যাগপত্র পৌঁছে দিয়ে কিছু টাকা আয় করেন। আবার রাত হলে বাসায় ফিরেন। অভাবের সংসারে সারাদিনের আয়ের টাকায় পরিবারে সাপোর্ট দেয় এ অবুঝ শিশুরা। অবুঝ বয়সেই যেন পুরো পরিবারের দায়িত্ব কাঁধে উঠে এ শিশুদের।
গতকাল সকালে ইলিশা লঞ্চঘাট সংলগ্ম গাজীপুর হোটেল এন্ড রেস্তেরায় গিয়ে দেখা যায়, চার শিশু ভাত খাচ্ছেন। ছোট টুকরা টুকরা ইলিশমাছ ভাজি দিয়ে। রায়হান, ইউসুফ, রিফাত ও সিয়াম নামের এ শিশুদের মধ্যে রায়হানের মা নেই। বাড়ী ইলিশা মেঘনার তীরে। কথা হয় এ শিশুদের সাথে। শিশু রায়হান বলেন, আমার মা নেই, ঘরে সৎ মা। বাবা ঢাকায় থাকেন। ঠিকমত খেতে পারিনা, তাই ইলিশ ভাজা খেতে মন চাইছে। মাছঘাট থেকে একটা মাছ খোঁজে এনে ব্লকের ফাঁকে ৫ টাকার তেল কিনে ভাজি করে হোটেল থেকে ৪০ টাকার ভাত কিনে খাইছি। আরেক শিশু রিফাত বলেন, বাড়ীতে পেটভরে খাইতে পারিনা, তাই যা পাই তাই খাই। সিয়াম ও ইউসুফ বলেন, ব্যাগপত্র টাইনা যে টিয়া পাই, সেগুলো খাই আবার বাড়ীতে দেই। তোমাদের কি পড়তে ইচ্ছে করে না? এমন প্রশ্নে জবাবে কণ্ঠস্বর ছোট করে শিশুরা বলেন, আমাদের তো ইচ্ছে করে কিন্তু খরচ দিবে কে? ঠিকমত ভাতই পাইনা।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম নোমান বলেন, এ শিশুরা যেমন অপুষ্টিতে ভোগে আবার নানান অপরাধেও জড়িয়ে পড়েন।





