নাগরপুরে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালিত


কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করেছে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আ.লীগ সভাপতি শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু’র সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক কায়কোবাদ খান কেবি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড.দাউদুল ইসলাম দাউদ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হক,সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান ,গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





