লক্ষ্মীপুর

কমলনগরে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ প্রনোদনা প্রদান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার টাকা করে বিশেষ প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থীসহ উপজেলার মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় এ প্রনোদনা প্রদান করা হয়।

জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। একটা শিক্ষিত জাতি একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। সুতারাং তোমরা পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হবে। আমরা সবসময় তোমাদের পাশে থাকবো এবং দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের আমরা সবসময় সহযোগীতা করে যাবো।

এই বিভাগের আরও সংবাদ

এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা একাডেমি সুপারভাইজার আনোয়ার পারভেজ, জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল গফুর সিকদার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ