লক্ষ্মীপুর

কমলনগরে ৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ৭২ পিস ইয়াবাসহ মোঃ নুরুল আমিন(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানার এসআই সফিকুল ইসলাম, এএসআইআনোয়ার হোসেন, ও এএসআই সজল কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাজিরহাট ইউনিয়নের আন্দারঘর (আনন্দ বাজার) থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেফতার নুরুল আমিন উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অজুবার বাপের বাড়ীর মজিবল হকের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান বলেন, ৭২ পিস ইয়াবাসহ নুরুল আমিন কে গ্রেফতার করে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ