নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


টাংগাইল প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সহবতপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খুরশিদ আলম,জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান আমিন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান, একেএম কামরুজ্জামান মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলিম দুলাল, আবদুস ছবুর,সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, শাহীদুল ইসলাম অপু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক উজ্জ্বল মোল্লা,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন,শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম,সম্পাদক শাহলম হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জাহানারা, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





