গাইবান্ধা

সাঘাটায় যমুনায় গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটায় উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল জলিল (৭৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে রংপুর ইউনিটের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ আব্দুল জলিল উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনরা জানায়, শুক্রবার (২৫ আগস্ট) বিকেলের দিকে আব্দুল জলিল দক্ষিণ সাথালিয়া এলাকাস্থ যমুনা নদীতে গোসল করতে যায়। এরই মধ্যে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল খোঁজাখুঁজি করছেন। এ তথ্য নিশ্চিত করে সাঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। তাকে উদ্ধার চেষ্টায় রংপুর ইউনিটের ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ