নান্দাইল পল্লী প্রাণী চিকিৎসক একতা যুব সংঘের কমিটি গঠিত


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পল্লী প্রাণী চিকিৎসক একতা যুব সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়।
পল্লী চিকিৎসক মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃএনামুল হক বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি মোঃ এ বি সিদ্দিক খসরু, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আর জে মিন্টু, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোড়ল ও সাংবাদিক সমিতির সহ সভাপতি ডাঃ মনজুরুল হক। পল্লী চিকিৎসক ও সাংবাদিক ফরিদ মিয়া, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
এসময় সাধারণ সভা উপস্থিত সর্বসম্মতি ক্রমে আগামী এক বছরের জন্য পল্লী চিকিৎসক মোশারফ হোসেন – সভাপতি, ফরিদ মিয়া -সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনের মোঃসোহানুর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিক মজনু অর্থ সম্পাদক কে করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।





