বাগেরহাট

চিতলমারীর কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর ২ নং কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টায় চর চিংগড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মেশকাত আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তায়জুল ইসলাম তারা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফ আল মামুন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলম শেখসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ