গাইবান্ধা

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির মিয়া (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাব্বির ওই গ্রামের এনায়েত মিয়ার ছেলে। সে স্থানীয় হাঁসবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের মসজিদে বিদ্যুতের সমস্যা দেখা দিলে তা সমাধান করতে যায় সাব্বির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

হোসেনপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ