ময়মনসিংহ

নান্দাইলে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

উপজেলা ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নে চর কামটকালী নূরুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মোঃ আরিফুর ইসলাম (১৫)। সে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। আরিফুল পার্শ্ববর্তী ত্রিশাল থানার বিষন্নপুর গ্রামের আঃ মালেক মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান,আরিফুল ইসলাম দীর্ঘদিন নান্দাইল উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে চর কামাটখালী গ্রামের নুরুল উলুম কওমি মাদ্রাসায় হেফজ বিভাগ পড়ছে। শনিবার ভোরে মাদ্রাসা ভবনের ছাঁদে তার ঝুলন্ত লাশ দেখে নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরিফুলের সহপাঠীদের সাথে কথা বললে তারা জানান, আরিফুলের সাথে কারো কোন ঝগড়া বা কোনোরকম মনমালিন্য ছিলো না, কিন্তু কি কারনে সে এমন করলো তা জানা নেই। তবে আরিফুলের ব্যবহার সুন্দর ছিলো বলে তার সহপাঠীরা জানায়।

লাশ উদ্ধার করতে যাওয়া এসআই কাদের জানান, মাদ্রাসার শিক্ষক তাকে জানিয়েছেন শুক্রবার রাত ১১ ঘটিকায় খাওয়াদাওয়া শেষে সবার সাথে আরিফুলও ঘুমিয়ে গিয়েছিলো, তবে রাত কয়টার দিকে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছেন না।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান ঘটনার নিশ্চিত করেছেন এবং জানান, ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে হয়তো ঘটনার রহস্য জানা যাবে।

এই বিভাগের আরও সংবাদ