গাইবান্ধা

সাদুল্লাপুরে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৪ জন আহত হয়।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের গোশাইজানি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের চকনদী গ্রামের পঁচা মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়াসহ আরও কয়েকজন ব্যাটারিচালিত অটোভ্যানযোগে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে অপর একটি ট্রাক ভ্যাটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে রাজু মিয়া নিহত হয়। একই সঙ্গে আরও ৪ জন আহত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ