গাইবান্ধা

ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিদ্যুৎস্পৃষ্টে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারী) গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনরা জানায়, আজ দুপুরে নিজ ঘরের বিদ্যুতের সমস্যা দেখা দিলে সে নিজেই সমস্যাটি সমাধানের জন্য কাজ করতে থাকে। এসময় অসাবধনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিন্টুকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ