টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলেন ঘাটাইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে ২ জন। রোববার রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের উপজেলার বানিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার মোঃ মামুন হোসেন (২৪)।

পুুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে গোপালপুর নিজ বাড়ীতে ফিরতেছিলেন। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলোর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ