টাঙ্গাইল

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি:নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ – এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে সোমবার নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ,নাগরপুর প্রেসক্লাব সদস্য দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির,ডেইলি সান ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি কেএম সুজন, মাই টিভি প্রতিনিধি মোঃ আনিস মিয়া,দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আজিজুল হক বাবু,দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আশরাফুল ইসলাম বাবুসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

নাগরপুর মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরো সপ্তাহ ব্যাপী ব্যানার ফেস্টুন, সড়ক র‍্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।

এই বিভাগের আরও সংবাদ