রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে বলা হয়, বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ৩ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা ও ৩৯৩ দশমিক ৭ গ্রাম ১৪৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ