গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় দুই জন নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জে ব্স নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উপর উঠলে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহতরা হলেন- ফেনির ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মিজান (৪০)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকাল ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এটি এতোটা ভয়াবহ ছিল যে, বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।

এতে প্রাইভেটকারের চালকসহ তাতে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় আছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ