গাইবান্ধা

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ব্রীজ সংলগ্ন বাঁধের কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুন) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ