গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মেদেহী হাসান নয়ন (৪৫) নামে এক স্কুলশিক্ষক এবং তার ছেলে নাহিদ হাসান (৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নয়ন সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরবাজারের রূপ ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন নয়ন। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। গুরুতর আহত তার ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে নাহিদের মৃত্যু হয়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ