দিনাজপুর

ঘোড়াঘাটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু।

আরো বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আপন কবির ফিরোজ,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম, যুবলীগ নেতা লাবু মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ