নান্দাইলে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে সাব্বির হোসেন (২২) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত যুবক উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনাখালি গ্রামের প্রবাসী আয়নাল মিয়ার ছেলে। বুধবার (২১ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরের বাবা আয়নাল মিয়া প্রবাসে থাকে। সম্প্রতি সাব্বির তার মাকে বড় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তার মা বড় মোটরসাইকেলর কথা কিনতে নিষেধ করে ছোট মোটরসাইকেল কেনার জন্য তাকে টাকা দেয়।
সাব্বির এতে রাজি না হয়ে তার মাকে আরও টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তার মা রাস্তায় দুর্ঘটনা ঘটাতে পারে এই ভয়ে আর টাকা দিতে রাজি হচ্ছিলেন না। পরে বুধবার সাব্বির অভিমানে ঘুমের ওষুধ খেয়ে অনেকটা নেশাগ্রস্তের মতো ঘরে রাখা টিভি-ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করেন। তার মাকেও মারধরের চেষ্টা করে। একপর্যায়ে তার মা ভয়ে পাশের বাড়িতে চলে যান। এ সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাব্বির।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন,বিষয়টি নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



