দিনাজপুর

হিলিতে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

হিলি প্রতিনিধি: অগ্নিবীনার শতবর্ষ বঙ্গবন্ধু চেতনার শানিতরুপ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় কবি নজরুল ইসলামের জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও সংবাদ

পরে স্থানীয় শিল্পকলার শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম, হিলি স্থলবন্দরের ম্যানেজার এস এম হায়দার, শিল্পকলার সাধারন সম্পাদক তৌহিদুল ইসলামসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ