ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি, আলোচনা সভা ও উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে অংশ নেয়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারী কমিশার ভূমি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান মানিক, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিরুল ইসলাম সহ আরো অনেকে।
পরে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস। কার্যক্রমের মধ্যে রয়েছে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তারের আবেদন গ্রহণ।





