মুন্সিগঞ্জ

শ্রীনগরে কালী পূজায় শুভেচ্ছা বিনিময়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। গত বুধবার বিকালে কয়কীর্ত্তন কালী পূজা উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, ধীরেন্দ্র চন্দ্র, ইউপি সদস্য মো. রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন পলাশসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার অনুষ্ঠিত কালী পূজা উপলক্ষে কয়কীর্ত্তন মাঠে এ মেলা বসে। এতে দূরদুরান্ত থেকে সনাতন ধর্মের হাজার হাজার পূজারী ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। শুক্রবার উক্ত মেলার সমাপ্তির মধ্যে দিয়ে শেষ হবে কালী পূজা।

এই বিভাগের আরও সংবাদ