মুন্সিগঞ্জ

শ্রীনগরে পৌষ মেলার শুভ উদ্বোধন

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ২ দিনব্যাপী পৌষ মেলা-১৪২৯’র শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা সবুজ সংঘ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিক গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, আরো বক্তব্য রাখেন পৌষ মেলা উদযাপন কমিটির আহŸায়ক বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী শাহাদাত হোসেন, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

উক্ত পৌষের মেলায় বিভিন্ন খাবার ও পণ্য সামগ্রীর ৫৮টি স্টল বসে। এর বাহিরেও অন্যান্য দোকানীরা নানা ধরণের খেলনা ও কসমেটিক সামগ্রীর পসরা সাজিয়ে বসেন। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ ও শিশু দর্শনার্থীর আগম ঘটেছে পৌষের মেলায়। এছাড়াও লোকজ সংগীতসহ গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ