গাইবান্ধা

সাদুল্লাপুরে কাঁঠালের পাতা ছিঁড়তে গিয়ে যুবকের মুত্য

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা ছিঁড়তে গিয়ে শফিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শফিউল ইসলাম ওই গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে ।

এই বিভাগের আরও সংবাদ

এ তথ্য নিশ্চিত করে স্বজনরা জানায়, ওই সময় ছাগলকে খাওয়ানোর জন্য কাঠালের পাতা পাড়াতে গাছে ওঠেন শফিউল ইসলাম। এ সময় গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনা সত্যতা স্বীকারে নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. এনামুল হক।

এই বিভাগের আরও সংবাদ