গাইবান্ধা

পলাশবাড়ীতে ১৮ বোতল ফেন্সিডিল’সহ মাদককারবারি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কে দূরপাল্লা পরিবহন চেকিংকালে ১৮ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোল্যা মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে এসআই(নিঃ) পরিমল, পিএসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স পলাশবাড়ীর উপর দিয়ে যাওয়া রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে গতকাল ১৮ ডিসেম্বর রবিবার ১২ টা ৪৫ মিনিটের সময় যাত্রী বাহী বাস চেকিং করাকালে মাদককারবারি ১।মোঃ আব্দুল্লাহ (১৯) এর হেফাজতে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেফতারকৃত আব্দুল্লাহ (১৯) বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার রহিমা বাদ উত্তরপাড়া শফিকুল ইসলামের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৮/৩২৮, তারিখ-১৮/১২/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।

এই বিভাগের আরও সংবাদ