গাইবান্ধা

এম এ মালেক স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক ছিলেন একজন দেশপ্রেমিক ও বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. এস.এ মালেক স্মরণে শনিবার (১৭ ডিসেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

হুইপ গিনি বলেন, সমাজ শুদ্ধিকরণের অন্যতম ব্যক্তি ছিলেন ডা. এস.এ মালেক। বঙ্গবন্ধুর আদর্শে তাঁর জীবনকে পরিচালিত করেছেন। এই মহান ব্যক্তির আত্নার শান্তি কামনা করছি।

বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখা আয়োজনে স্মরণ সভায় আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

সংগঠনটির গাইবান্ধা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীবন কুমার দেব রকির সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট সমিরন সরকার, অ্যাডভোকেট আবু আবদুল্লাহ কনক, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ