গাইবান্ধা

গাইবান্ধায় পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার জামালপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ইসমাইল হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের সোহরাফ হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল ইসমাইল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে পাশের পুকুর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খোঁজা হয়। এসময় ইসমাইলকে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

এই বিভাগের আরও সংবাদ