রাঙ্গাবালীর মৌডুবীতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল


এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী )প্রতিনিধি: আগামীকাল বাংলাদেশ সময় ৪টায় আর্জেন্টিনা ও সৌদি আরব এর খেলা শুরু হবে তাই জয়ের প্রত্যাশায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে রাঙ্গাবালীর মৌডুবীতে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন পেসার মানুষ ।
সোমবার (২১ নভেম্বর) বিকাল ৫ টায় মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে মৌডুবী বাজারের প্রধান সড়কে বাশি বাজিয়ে ও তাদের প্রিয় খেলোয়াড়দের স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রধান সড়ক। পরে আনন্দ মিছিল নিয়ে মৌডুবী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
আজেন্টিনা প্রেমি মোঃ মনজু সরদার বলেন, ২০২২ ইং কাতার বিশ্বকাপ কে গিরে কম বেসি সবার মাজেই কৌতূহল রয়েছে, এক এক জন এক এক দলকে ভালবাসেন আমি খেলা দেখি এবং আজেন্টিনা কে ভালবাসি।
আমি মনে প্রানে বিশ্বাস করি ২০২২ কাতার বিশ্বকাপ মেসির হাত উঠবে প্রিয় টিমের জন্য আজেন্টিনা প্রেমিেদের পক্ষ থেকে ভালবাসা থাকবে।
আজেন্টিনা প্রেমি মোঃ সুমন মিয়া বলেন, আমি একজন আর্জেন্টাইন সমর্থক হিসাবে বলতে চাই যে ২০২২ ওয়াল্ডকাপে যতগুশো দল খেলবে তার ভিতরে আর্জেন্টিনা দল অন্যতম সেরা দল, বিগত বছরের পারফরম্যান্স এবং বর্তমান সময়ের পারফরমেন্সের ভিত্তিতে বলা যায় নিচসন্দহে আর্জেন্টিনা এই বিশ্বকাপের যোগ্য ও দ্বাবিধার এবং ইনশাআল্লাহ ২০২২ বিশ্বকাপ লিওনেল সেসির আর্জেন্টিনাই জিতবে, প্রিয় দলের জন্য শুভকামনা রইল।



