দিনাজপুর

ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালি, আলোচনা সভা এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের স ালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাকিবুজ্জামান, কালুপুকুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হারুন অর রশিদ (কালাম), বাশমুড়ি সমবায় সমিতির সভাপতি আবু তাহের ও রাণীগঞ্জ নারী মুক্তি সংগঠনের সভানেত্রী মোছাঃ কোহিনুর আক্তার প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ