দিনাজপুর

হিলিতে জেল হত্যা দিবস পালিত

হিলি প্রতিনিধি: জেলহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে জাতীয় চার নেতার স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিন হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে ৯ টায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজনে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। শেষে মরহুমদের আত্বার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কায়ের উদ্দিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সোহরাব হোসেন মল্লিক সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ