পটুয়াখালী

রাঙ্গাবালীতে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টা দিকে উপজেলার সদর ইউনিয়নে জুগির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম সিদ্দিকুর।তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে জুগির হাওলা গ্রামে কাজ করতে যায় সিদ্দিকুর।সেখানে তিনি নারিকেল গাছের আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংষ্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থানেই মারা যান।

রাঙ্গাবালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ