দিনাজপুর

ঘোড়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃংখলা-সর্বত্র প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় থানা চত্বরে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, ঘোড়াঘাট থানা ট্রাক লড়ী ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, এম এ গাফ্ফার প্রধান প্রমুখ।

আলোচনা সভার পূর্বে ঘোড়াঘাট থানার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঘোড়াঘাট পুরাতন বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয় ।

এই বিভাগের আরও সংবাদ