রাজশাহী

বাগমারায় হিরোইন সহ যুবক গ্রেফতার

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ১২গ্রাম হিরোইন সহ এক যুবক কে গ্রেফতার করেছে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লা থেকে পারভেজ আলম (৩২) নামের যুবক কে আটক করে পুলিশ।পারভেজ চৌকিরপাড়া মহল্লার মৃত শফিকুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ জিলালুর রহমান বলেন,পৌরসভার চৌকিরপাড়া মহল্লায় ফোর স্টার ক্লিনিকের পাশে খাবারের হোটেলের পাশাপাশি পারভেজ ও তার পরিবার দির্ঘ্য দিন ধরে বিভিন্ন মাদকের ব্যাবসা করে আসছিলেন।এর আগেও পারভেজ মাদক মামলায় গ্রেফতার হয়েছে।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১২গ্রাম হিরোইন সহ পারভেজ কে গ্রেফতার করি।পারভেজ এর পুরো পরিবার মাদক ব্যাবসার সাথে জরিত।

আসামি কে বাগমারা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ইনচার্জ জিলালুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ