বাগেরহাট

বাগেরহাটে লোকালয় থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলার কাটাখালী গ্রাম থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী গ্রামের জয়নাল মল্লিকের বাড়ির নারিকেল গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি ৩ ফুট লম্বা ওজন ০২ কেজি।

বাড়ির মালিক জানায়, নারিকেল পাড়তে গিয়ে সাপটি দেখতে পেয়ে বাঘবন্ধু সদস্য সাংবাদিক মোঃ মারুফ বাবুকে বিষয়টি জানাই। তিনি কাটাখালী টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলামকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি বনরক্ষিদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন। পরে কাটাখালী টহল ফাড়ীর বনের গহীনে সাপটি অবমুক্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে কাটাখালী টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য যাই,বাড়ির মালিকের সহযোগিতায় সাপটিকে নারিকেল গাছ থেকে উদ্ধার করি।

তিনি আরো বলেন, সুন্দরবন রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, সাপটি খাবারের সন্ধানেও আসতে পারে। কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না। দেখা মাত্র আমাদের জানাবেন। আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সুন্দরবনের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো।

উদ্ধারকৃত অজগরটি চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নির্দেশক্রমে কাটাখালী টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয়। এসময় টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলাম সহ বনরক্ষিরা ,বিটিআরটি সদস্য মোঃ ফোরকান,রেজাউল,বাঘবন্ধু সদস্য মোঃ মারুফ বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ