রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় তাদের কাছ থেকে ৪৮০৮টি ইয়াবা, ১০৯.৬ গ্রাম হেরোইন ও ৩৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ