গাইবান্ধা

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা’র সভাপতিত্বে এবং সাাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা’র সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

সভায় আরো বক্তব্য, কেন্দ্রীয় কৃষকব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,গাইবান্ধা জেলা মহিলাদলের সহ-সভানেত্রী শিল্পী বেগম, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জেলা সহ-সভাপতি মঞ্জুুরী আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাধুবী রানী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদিকা লাইলী বেগম, জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদিকা ও সাঘাটা উপজেলা মহিলাদলের সভানেত্রী মৌসুমি আক্তার মিষ্টি, সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী রিতু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, গাইবান্ধা সদর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ হাবিব সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামিরুল ইসলাম খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল, প্রচার সম্পাদক ভারপ্রাপ্ত খালিদ হাসান, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল রানা, গাইবান্ধা শহর শাখা ছাত্রদলের আহবায়ক সুজন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক বিপুল কুমার দাস, গাইবান্ধা শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিষ্ণু কুমার দাস, গাইবান্ধা জেলা মৎসজীবীদলের আহবায়ক একেএম শামীম আহমেদ পলাশ ও সদস্য সচিব হারুন-অর-রশিদ খার রাহাত প্রমুখ। এসময় জেলা ও উপজেলা মহিলাদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ