জাতীয়

দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুহীন দিন আজ

দীর্ঘ ৮ মাস পর আজ সোমবার (২৩ নভেম্বর) হাম ও উপসর্গে কারো মৃত্যু হয়নি। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। তবে এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে কারো মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জন। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬১ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, সিলেটে ৩৫ জন এবং চট্টগ্রামে ৮ জন রয়েছেন। অন্য পাঁচ বিভাগে (ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর) এই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৭৫ জন। এরপর চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ