রাজধানী

মোহাম্মদপুরে রমিজ উদ্দিন ফরাজীর মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী রমিজ উদ্দিন ফরাজীর মাতার ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মরহুমার রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।এসময় মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে মায়ের জন্য দোয়া চান তার ছেলে রমিজ উদ্দিন ফরাজী।

এই বিভাগের আরও সংবাদ

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা, রমিজ উদ্দিন ফরাজীর মাতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান বানু নার্গিস দম্পতির একমাত্র প্রয়াত পুত্র সায়াম উর রহমান সায়াম এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন, দারুননাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মূফতি এবং রাজধানী মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মূফতি মাওলানা ওসমান গনি সালেহী।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১১ সনের ৭ সেপ্টেম্বর রমিজ উদ্দিন ফরাজীর মাতা না ফেরার দেশে চলে যান।মৃত্যুকালে স্বামী, চার ছেলে এক মেয়ে, নাতি-নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই বিভাগের আরও সংবাদ