গাইবান্ধা

সাদুল্লাপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুরে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরাবী মিয়া (৭ মাস)।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। আরাবী মিয়া ওই গ্রামের মোস্তাফিজার রহমান মোস্তার ছেলে।স্বজনরা জানায়, শিশুটিকে গোসল করার জন্য একটি বালতিতে পানি ভর্তি করা হয়। এর পাশে বসে ছিল আরাবী। এরই মধ্যে বাড়ির লোকজনের অজান্তে ওই বালতির পানিতে পড়ে আরাবী মিয়ার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান গোফফার মিয়া জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন।

এই বিভাগের আরও সংবাদ