গাইবান্ধা

পলাশবাড়ীতে মায়ের উপর অভিমান করে কিশোরের আত্বহত্যা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সিফাত (১৫)নামের দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা করেছে। ৩ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টায় মায়ের উপর অভিমান করে সিফাত গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেন।

নিহত সিফাত পলাশবাড়ীর কালিবাড়ি বাজার সংলগ্ন হারুন সুপার মার্কেটের কসমেটিকস ব্যবসায়ী আমবাড়ী গ্রামের মোঃ মজনু মিয়ার বড় ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, সিফাতের মা সিফাতের উপর রাগ হয়ে কাছ থেকে মোবাইল কেরে নিলে সে মায়ের উপর অভিমান করে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সিফাত পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

আত্মহত্যার বিষয়টি এলাকাবাসী সুত্রে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ