খুলনা

বাগেরহাটে দূর্বৃত্তদের হামলায় আহত-৩, এলাকাবাসির বিক্ষোভ

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ-বাগেরহাটের রামপালে মৎস্য ঘের নিয়ে বিরোধের জেরে দূর্বৃত্তদের হামলায় ৩ জন আহত ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

গতকাল রাত ১০ টার দিকে রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের বড় সন্নাসী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তদের অস্ত্রের কোপে সুমন হাওলাদার (৩৫) নামের এক ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপর আহতরা হলেন, বড় সন্নাসী বাজার এলাকায় বাসিন্দা মজনু হাওলাদার (৪৫) ও মনি হাওলাদার (৪০)।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে এ হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে বড়সন্নাসী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ করে। তারা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি। দোষিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ