মাগুরা

শালিখায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮শে আগস্ট বিকাল ৩টায় সময় উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান আহবায়ক মাগুরা জেলা যুবলীগ।
আশরাফুজ্জামান হিসাম যুগ্মসাধারণ সম্পাদক মাগুরা পৌর আওয়ামী লীগ। বিশেষ অতিথি ছিলেন মোঃ আশরাফ খান যুগ্ম আহবায়ক মাগুরা জেলা যুবলীগ। সাকিব হাসান তুহিন যুগ্ম আহবায়ক মাগুরা জেলা যুবলীগ।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃরেজাউল ইসলাম,মোঃ মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক তালখড়ী ইউনিয়ন আওয়ামী লীগ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মোঃ জাকির হোসেন যুগ্ম আহবায়ক শালিখা উপজেলা যুবলীগ।

এছাড়া আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ