মাগুরা

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: বীরেন শিকদার

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: বর্তমানে দেশে উন্নয়ন মেগা প্রকল্প সহ বিভিন্ন রকম উন্নয়নের কথা উল্লেখ করে মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

তিনি আরো বলেন ক্রিড়া বান্ধব এই সরকার খেলাধুলার পাশাপাশি উন্নয়ন করে যাচ্ছেন। পদ্মাসেতু সহ অন্যান্য মেগা প্রকল্পের কারনে চাকরি পাবে যুব সমাজ এবং দক্ষিণ অঞ্চল সহ সারাদেশের মানু‌ষের ভাগ্যের বদল হবে। শনিবার (২৭ আগষ্ট) মাগুরা সদরের শত্রুজিৎপুর কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বীরেন শিকদার এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকি, স্থানীয় শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান মুফতি ওসমান গণি, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম লিটন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ