গাইবান্ধা

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় গরুটিও মারা যায়।শনিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ত্রি-মোহিনী রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

লাইলী বেগম সদর উপজেলার হরিনসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, গরুকে ঘাস খাওয়ানোর জন্য দুপুরে রেল লাইনের পাশে গরু বেঁধে রেখেছিলেন লাইলী বেগম। গরুটি রেললাইনের ওপর উঠে গেলে সরানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় সান্তাহার থেকে বুড়িমাড়ীগামী করতেয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই গরুসহ নিহত হন লাইলী বেগম।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ