বাগেরহাট

বঙ্গবন্ধুর সমাধিতে নৌ-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দরের জাতীয় শোক দিবসের মাসব্যপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (২৬ আগষ্ট) গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি-মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব মাকরুজ্জামান এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানান।

এই বিভাগের আরও সংবাদ

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার ও মেরিন), মো: ইমতয়িাজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ