খুলনা

বাগেরহাটে সোনালী ব্যাংকের সাথে টেকনিক্যাল স্কুল ও কলেজের অনলাইন সেবার চুক্তি স্বাক্ষর

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ সোনালী ব্যাংক লিমিটেডের সাথে বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের অনলাইন সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪) আগস্ট দুপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেবা প্রদানকারীর পক্ষে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সেখ মামুন এবং সেবা গ্রহনকারীরর পক্ষে বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর-রশিদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বিকাশ কুমার ব্যানার্জী ও বাগেরহাট শাখা প্রধান অপর্ণা রানী মন্ডল, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার কল্যান আশীষ দত্ত, তাপস কান্তি মন্ডলসহ বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই চুক্তির ফলে, বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের ই-সেবার মাধ্যমে ঘরে বসে ভর্তি, পরিক্ষার ফিসসহ সকল পাওনা পরিশোধ করতে পারবে। সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা এতে সহায়তা করবে।

এই বিভাগের আরও সংবাদ