বাগেরহাট

বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার; সুন্দরবনে অবমুক্ত

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন-বিভাগ। সুন্দরবনে অবমুক্ত করা অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ১০ ফুট ৬ ইঞ্চি ও ওজন ২০ কেজি।

রবিবার (২১ আগষ্ট) সকালে উলুকাটা গ্রামের মান্নান শেখের পুত্র সোহাগ শেখের বাড়ির থেকে অজগরটি দেখতে পেয়ে জালদিয়ে আটকে ফেলে স্থানীয়রা। পরে খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে বন-বিভাগ।

এই বিভাগের আরও সংবাদ

করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খাবারের সন্ধানে অজগরটি বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে। আমরা সেটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। সাপগুলি লোকালয়ের কাছাকাছি ডিম পাড়ে মুলত সে জন্যই তারা লোকালয়ে চলাফেরা করে। হাঁস-মুরগির বাচ্চা তাদের প্রিয় খাবার। এজন্য খাবারে সন্ধানে বাচ্চা ও মা সাপ লোকালে চলে আসে। অনেক সময় হাঁস/ মুরগীর খোপে এদের পাওয়া যায় বলেও জানান ঐ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ