বাগেরহাট

কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা কর্তৃক গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সুব্রত ঢালী সুব্র , স্টাফ রিপোর্টারঃ বাংলাদশে কোস্ট র্গাড পশ্চমি জোন মোংলা র্কতৃক ৮০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ২ জনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে এম মামুনুর রহমান লেঃ কমান্ডার বিএন পক্ষে জোনাল কমান্ডার এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ( ১৭ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ৮টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার পার্শেখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন ব্যক্তি কে আটক করতে সক্ষম হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চন্ডীপুর গ্রামের মোঃ আব্দুল মমিন গাজীর পুত্র মোঃ কামাল গাজী (২৪) ও তার স্ত্রী মোছাঃ আরিফা বেগম (২২)।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ